এবার গান গাইলেন অভিনেত্রী প্রভা

বিনোদন ডেস্ক- ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরাও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। তবে এবার প্রকাশ্যে এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো ‘আমি শুনেছি সেদিন তুমি’ শিরোনামে গানটি গেয়েছেন তিনি।

 

ভারতের মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এর ভিডিও সম্পাদনা করেছেন এসএম তুষার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সেই গান উন্মুক্ত করেছেন প্রভা।

 

প্রভা গানটি নিয়ে বলেন, কাজটি পরীক্ষামূলকভাবে করলাম নিজেকে যাচাই করার জন্য। ইমরানের স্টুডিওতে গানটি রেকর্ড করার পর দেখলাম মন্দ হয়নি। তখন এর ভিডিও নির্মাণে নেমে পড়লাম।

 

গত ২২ ডিসেম্বর এটি প্রভার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *