Home রাজধানী পুলিশের ওপর ক্ষুদ্ধ হয়ে রাজধানীতে আবার মোটরসাইকেলে আগুন

পুলিশের ওপর ক্ষুদ্ধ হয়ে রাজধানীতে আবার মোটরসাইকেলে আগুন

0
89

নজর২৪, ঢাকা- রাজধানীতে আবারও বাইকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন এক বাইক চালক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

 

ঘটনার বিষয়টি ভিডিও করে ফেসবুকে প্রথম প্রকাশ করেন নীর রনি তালুকদার।

 

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ ঘটনা দেখিনি। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ভিডিওটা করি। দেখি, বাজাজ ডিসকভার মডেলের একটি বাইক পুড়ছে, ট্রাফিক পুলিশও ভিডিও করছে। তবে আমি ড্রাইভারকে খোঁজার চেষ্টা করলেও তাকে দেখিনি।’

 

বর্তমানে বাইকচালক লালবাগ থানায় আছে জানিয়ে লালবাগ থানার পরিদর্শক (ওসি) বলেন, ‘ঘটনাটা শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি।’

 

তিনি জানান, ওই চালকের নাম ইলিয়াস মিয়া। তিনি পাঠাও বাইক চালক। পলাশি থেকে ব্যানবেইসের দিকে যাওয়ার সময় সার্জেন্ট সিগন্যাল দিয়ে তাকে থামান। কিন্তু তার কাগজের ডেট ফেল থাকায় সার্জেন্ট একটি মামলা দেন। এরপর সে ক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দেয়।

 

এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের এক মোটর সাইকেলচালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটর সাইকেলে নিজেই আগুন দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here