Home রাজধানী গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক

0
95

নজর২৪, ঢাকা- সম্প্রতি দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিওতে গুজব ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here