Home চিত্র বিচিত্র ৪২ ইঞ্চি উচ্চতার শ্রমিক লীগ নেতা এবার ইউপি মেম্বারপ্রার্থী

৪২ ইঞ্চি উচ্চতার শ্রমিক লীগ নেতা এবার ইউপি মেম্বারপ্রার্থী

0
136

নজর২৪, কেরানীগঞ্জ: খর্বকায় রাজনৈতিক নেতা মো. হান্নান মিয়াকে ঘিরে ঢাকার কেরানীগঞ্জে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। ৬০ বছর বয়সী ৪২ ইঞ্চি উচ্চতার এই নেতা কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য। জিনজিরা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনগণ এবার চেপে ধরেছে তাকে ওয়ার্ড মেম্বার নির্বাচনের জন্য।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কোনাখোলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে মেম্বার পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

তিনি অন্যান্য প্রাথীদের তুলনায় এতটায় খর্বকায় ছিলেন যে নির্বাচন কমিশনে কর্মরত অফিসার তাকে চেয়ারে উঠে মনোনয়ন ফরম নেয়ার অনুরোধ করেন।

 

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

 

মেম্বার পদপ্রার্থী হান্নান মিয়া বলেন, দেশ ও জনগণের সেবায় কাজ করার জন্য অত্র এলাকার জনতা আমাকে দায়িত্ব অর্পণের যে উদ্যোগ নিয়েছে এইজন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশাবাদী নির্বাচনে জয়ী হয়ে আমি আমার ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করে আল্লাহর রহমতে জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হব।

 

স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে হান্নান মিয়া কে মেম্বার হিসেবে দেখতে চাই।

 

৯ নং ওয়ার্ডের ভোটার হাজী মো. আজাহার বলেন, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি হান্নান মিয়া শারীরিক প্রতিবন্ধী হয়েও সব সময় সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। এমন একজন মানুষ ইউপি সদস্য হলে এলাকা উন্নত হবে বলে আমি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here