Home বিনোদন পরীমণির ওজন ৫৫ কেজি, কমাতে হবে আরও

পরীমণির ওজন ৫৫ কেজি, কমাতে হবে আরও

0
149

বিনোদন ডেস্ক- কারামুক্ত হওয়ার পর পরীমণির খুবই ব্যস্ত শিডিউল যাচ্ছে। চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন নতুন ছবিতে। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন কয়েকটি ছবির শুটিংয়েরও। গত জুন মাসে ‘বায়োপিক’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমণি। ছবিটি নির্মাণ করবেন আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার।

 

মাঝে পরীমণি আটক হওয়ার পর অনেকেই ছবিটি আর হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। শনিবার (১৬ অক্টোবর) সেই সংশয় দূর করলেন পরীমণি নিজেই। পরীমণি নিজেই জানালেন, বায়োপিক নিয়ে প্রস্তুতি পর্বের শেষ প্রান্তে তিনি।

 

নানা কারণে ওজন বেড়ে ছিলো এ নায়িকার। কিন্তু বায়োপিকে তাকে কমাতে হবে ওজন। বৃহস্পতিবার ওজন পরিমাপ যন্ত্রে পরী দাঁড়িয়ে দেখলেন তার ওজন ৫৫.৩৫ কেজি। ওজন মাপার সেই ছবি ফেসবুকে পোস্ট করছেন পরী। ক্যাপশনে পরিচালক সঞ্জয় সমাদ্দারকে ট্যাগ করে লিখছেন, আরেকটু… দাদা।’

 

মানে পরীমণিকে বায়োপিক ছবির জন্য আরেকটু ওজন কমাতে হবে।

 

বায়োপিকে পরীমণির নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

 

এদিকে পরীমণি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছেন। এই ছবির মাধ্যমেই মাদক মামলায় জামিন পাওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই নায়িকা।

 

‘গুনিন’ সিনেমায় পরীমণির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here