যারা ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকুন: তথ্য প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ধর্মীয় উস্কানি দিচ্ছে তাদের থেকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান।

 

শনিবার (১৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

 

স্ট্যাটাসে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক-ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকুন। এরা অনলাইনে উস্কানি দিয়ে সমাজের সরলপ্রাণ মানুষকে বিপদে ফেলার পাঁয়তারা করছে। দিনশেষে ক্ষতি হবে নিজের ও পরিবারের।

 

উস্কানিদাতারা থাকবে না। এদের চিহ্নিত করুন। উস্কানিমূলক আইডিগুলোর নাম ও ছবি স্থানীয় প্রশাসনকে সরবরাহ করুন। আপনার পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *