আমার ব্যথার পূজা হয়নি সমাপন: পরীমণি

বিনোদন ডেস্ক- বরাবরই মুক্ত পাখির মতো বাঁচতে ভালোবাসেন তিনি, জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে যাপন করতে চান। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা নিজেই দিয়েছেন তিনি।

 

বলছিলাম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কথা। মুক্ত প্রাণ এই মানুষটি প্রায় গত আড়াই মাস সামলেছেন নানান ধকল। অবশেষে ঝড়, ঝাঁপটা, নানা বাধা-বিপত্তি পার হয়ে শুটিংয়ে ফিরলেন পরীমনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর প্রথম শুটিংয়ে অংশ নিলেন তিনি।

 

গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’- সিনেমার শুটিং করেছেন এই নায়িকা। তবে আগের মতো সাধারণভাবে শুটিং স্পটে যেতে পারেননি।

 

পরীমনি আসবেন শুনেই উৎসুক জনতার ঢল নামে কালীমন্দির বটতলায়। তাই নায়িকা একটু কৌশল অবলম্বন করলেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য বোরকা পরে শুটিং স্পটে যান।

 

এদিকে শুটিং স্পট থেকে শুক্রবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। যেখানে তিনি নিজের ৬টি ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার প্রথম দুই লাইন লিখেছেন।

 

ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা লেখেন, আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন।

 

এর আগে বুধবার (১৩ অক্টোবর) রাতে নীল রঙের শাড়ি পড়ে ৪টি ছবি পোস্ট করেন পরীমনি।

 

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, আমরা একাই জন্মগ্রহণ করি, একাই বেঁচে থাকি, একাই মরে যাই। শুধুমাত্র আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বের মাধ্যমে আমরা এক মুহূর্তের জন্য মায়া তৈরি করতে পারি যে আমরা একা নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *