Home বিনোদন হঠাৎ কেন বোরকা পরলেন পরীমণি?

হঠাৎ কেন বোরকা পরলেন পরীমণি?

0
236

বিনোদন ডেস্ক- ঢাকাই শোবিজের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। স্থায়ী জামিন পাওয়ার পর তিনি প্রথম শুটিংয়ে অংশ নিয়েছেন বৃহস্পতিবার।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং করেছেন তিনি। তবে এবার তাকে ছদ্মবেশ নিয়ে শুটিংয়ে যেতে হয়েছে। কেননা, তার আসার খবর চউর হতেই শুটিং স্পটে নামে উৎসুক জনতার ঢল।

 

বোরকা পরে ছদ্মবেশ নিয়ে তিনি পৌঁছেছেন শুটিং স্পটে। তার ছদ্মবেশের একটি ছবি ইন্টারনেট মাধ্যমে পাওয়া গেছে। সেই ছবিতে শুধু পরিণতির চোখ দেখা যায়। মুখ ঢাকা।

 

শুটিংয়ে ফেরা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টও দিয়েছেন। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’র আখড়া থেকে। দিস পিওর ক্যানডিড ক্লিক বাই পরী।

 

‘গুনিন’ সিনেমায় পরীমণির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মা দ কদ্রব্য উদ্ধারের দাবি করে বাহিনীটি। আটক করা হয় পরীমনিকে।

 

পরের দিন ব্রিফিংয়ে পরীমনিকে আটক করার কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় একটি মা দ ক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় র‌্যাব। এরপর এ অভিনেত্রীকে তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়।

 

এসবের মাঝে ৩১ আগস্ট অন্তর্বর্তীকালীন জামিন পান পরীমনি। পরদিন কারামুক্ত হয়ে বাসায় ফেরেন তিনি। এরপর গত ৪ অক্টোবর মামলাটির তদন্ত সংস্থা সিআইডি ঢাকার মুখ্য মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেয়। এতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করা হয়।

 

গত রোববার এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন পরীমনি।

 

এই মুহূর্তে পরীমনির হাতে রয়েছে বেশ কিছু কাজ। তার মধ্যে প্রীতিলতা ও মা নামের দুটি সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here