Home বিনোদন আবার বিয়ে করলেন স্বস্তিকা?

আবার বিয়ে করলেন স্বস্তিকা?

0
132

বিনোদন ডেস্ক- বরাবরই একটু ভিন্ন মেজাজের স্বস্তিকা মুখার্জি। চিরাচরিত ফ্যাশনেরও ধার ধরেন না। কে কি বলল বা ভাবল এসবে কান দেন না এ অভিনেত্রী। নিজেকে ভালোবাসেন, নিজের মতো করেই চলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। প্রতি মুহূর্তেই ছবি শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে। অনুরাগীরা অবশ্য বেশ পছন্দ করেন তাকে। এবার পূজায় অভিনেত্রী একের পর এক ছবি শেয়ার করে নেট পাড়ায় তুলেছেন আলোচনার ঝড়।

 

হাতে শাঁখা-পালা, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন স্বস্তিকা। সিঙ্গেল ডিভোর্সি হিসেবে পরিচিত এই অভিনেত্রীকে এই লুকে দেখে চমকে উঠেছেন অনেকেই। স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে নেটপাড়ায় নেই চর্চার অভাব। ভক্তদের প্রশ্ন, তবে কি ফের বিয়ে করেছেন স্বস্তিকা?

 

স্বস্তিকা বরাবরই অকপট তার কথায়। বিয়ে নিয়ে কিছু না বললেও তার হাতের শাঁখা নিয়ে এক অনুরাগীর সঙ্গে গল্পও করেছেন। তার হাতের শাঁখা কোথায় কিনতে পাওয়া যাবে, তার ঠিকানা দিয়েছে নায়িকা নিজেই। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রশ্ন ছিল, ‘এ রকম মোটা মোটা শাঁখা কোথায় কিনতে পাওয়া যায় ম্যাডাম?’ আর উত্তরে স্বস্তিকা বলেন, ‘বাগ বাজারের শাঁখা পট্টি’।

 

১৯৯৮ সালে স্বস্তিকা মুখোপাধ্যায় বিয়ে করেন বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ছিল তার। এরপর নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন করছিলেন বলেও টলিপাড়ায় খবর রটেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here