Home প্রধান খবর শাকিবের সঙ্গে নৈশভোজের দাওয়াত পাচ্ছেন সেই গৃহবধূ

শাকিবের সঙ্গে নৈশভোজের দাওয়াত পাচ্ছেন সেই গৃহবধূ

0
145

বিনোদন ডেস্ক- ‘গলুই’ ছবির শুটিং ও শাকিব খানকে দেখতে না পেরে আ ত্ম হ ত্যার চেষ্টাকারী ওই নারীকে শাকিব খানের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ জানানো হচ্ছে। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ‘গলুই’ ছবির প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।

 

খসরু বলেন, এমন অনাকাঙ্খিত ঘটনার কথা আজই জানতে পেরেছি আমরা। এ ঘটনার জন্য সবার কাছে গলুই টিমের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। গৃহবধূর আ ত্ম হ ত্যার চেষ্টার খবরটি জানার পরই শুটিং টিমকে ওই গৃহবধুকে খুঁজে বের করতে বলেছি। তাকে শাকিব খানের সঙ্গে নৈশভোজের দাওয়াত দেওয়া হবে।’

 

‘গলুই’ ছবির শুটিং নিয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে শাকিব খান জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে অবস্থান করছেন। কিং খানকে একনজর দেখতে প্রতিদিন সারিয়াকান্দি ও মাদারগঞ্জ উপজেলার হাজার হাজার দর্শক শুটিংকালে ভিড় করে।

 

এখানে শুটিং দেখতেই বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়ঁনা পেঁ চি য়ে আ ত্ম হ ত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান।’

 

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

 

শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here