Home প্রধান খবর কারিগরি ত্রুটির কারণে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ: বিটিআরসি

কারিগরি ত্রুটির কারণে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ: বিটিআরসি

0
212

নজর২৪, ঢাকা- হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এতে মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

 

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে এনটিটিএন ও আইআইটি প্রতিষ্ঠান ফাইবার অ্যাড হোমের চিফ স্ট্র্যাটেজিক সুমন আহমেদ সাবির জানান, ‘মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। তবে ব্রডব্যান্ড লাইন চালু আছে। ব্রডব্যান্ড ব্যবহার করে সবধরনের সাইট ব্রাউজও করা যাচ্ছে।’

 

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোস্তাফিজ বলেন, ‘সকালে উঠে নিয়মিত ফেসবুক ব্রাউজ করতে গিয়ে দেখি, নেট কাজ করছে না। বেশ কয়েকবার ফোন রিস্টার্ট দিয়েও সমাধান হয়নি। পরে সহকর্মীদের কাছ থেকে জানলাম, তাদেরও একই অবস্থা।’

 

কী বলছে বিটিআরসি

 

বিষয়টি জানতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পরে সংস্থাটির কমিশনার একেএম শহিদুজ্জামানের সঙ্গে কথা হয় গণমাধ্যমের।

 

তিনি বলেন, ‘বিষয়টি আমার আওতার মধ্যে পড়ে না, তবে আমি ভাইস চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে কিছু কারিগরি সমস্যা হচ্ছে। এটা যেকোনো সময় ঠিক হয়ে যাবে।’

 

মোবাইলে ইন্টারনেট না পাওয়া নিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করে পাওয়া গেছে ভিন্ন তথ্য। কাস্টমার কেয়ার থেকে জানানো হয়, বিটিআরসির নির্দেশনায় মোবাইলে ইন্টারনেট বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here