এক শ্রেনীর ধর্ম ব্যবসায়ী উস্কানীমূলক বক্তব্য দিয়ে দেশের শান্তি নষ্ট করছে- মোজাম্মেল হক

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক অভিযোগ করেছেন, এক শ্রেনীর ধর্ম ব্যবসায়ী উস্কানীমূলক বক্তব্য দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করছে।

 

পিছনের দড়জা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা তাদের। কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার সাথে জরিত তারাই। সুষ্ঠু তদন্তে সব বেড়িয়ে আসবে বলেও তিনি মনে করেন।

 

বৃহস্পতিবার বিকালে রংপুর সদর উপজেলার লাহেড়ীর হাটে নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন শেষে গনমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, আগামী সংসদ অধিবেশনের আগেই রাজাকারের তালিকা উথ্থাপন করা হবে। করোনা দূযোগের কারনে অনেক আইন পাশ হয়নি। মহান সংসদে এই আইন পাশ করে দেশকে রাজাকার মূক্ত ঘোষনা করা হবে।

 

এসময় রংপুর ৩-আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম. জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকতাগন উপস্থিত ছিলেন। পরে সুধি সমাবেশে অংশ নেন মন্ত্রী।

 

উপজেলার মোমিনপুর ইউনিয়নের লাহেড়ীরহাটে ৯ শতক জমিতে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে তিন তলা এই কমপ্লেক্সের নির্মান কাজ বাস্তবায়ন করে এলজিইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *