Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে র‍্যাব-বিজিবি মোতায়েন

নোয়াখালীতে র‍্যাব-বিজিবি মোতায়েন

0
124

নোয়াখালী প্রতিনিধি: কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নোয়াখালীতে বিজিবি ও র‌্যাব টিম মোতায়েন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

 

এছাড়াও প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৩৬২ জন আনসার সদস্য নিয়োগ ও প্রতিটি পূজামণ্ডপে পুলিশেে পাশাপাশি টহল ২ প্লাটুন বিজিবি ও ২টি র‌্যাব টিম টহল মোতায়েতন করা হয়েছে।

 

জেলা পুলিশ প্রশাসন জানা যায়, নোয়াখালী জেলায় হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপনকে কেন্দ্র করে জেলার ৯টি উপজেলায় মোট ১৬৩টি পূজা মন্ডপ স্থাপন করা হয়।

 

উল্লেখ্য, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে গতকাল নোয়াখালীর হাতিয়াতে পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে।

 

আটককৃত মো.সোহলে (২৫) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। এ ছাড়া তাৎক্ষণিক ৩ জনের নাম জানাতে পারেনি পুলিশ।

 

গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসবাসরত লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে ও উপজেলার নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পবিত্র কোরআন অবমাননার জের ধরে রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। একই সময়ে নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে ৩শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 

অপর দিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বজয়া পূজা মন্ডপ,শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, ১১ নং দুর্গাপুর বনিকপাড়া পূজা মণ্ডপে ৫০-৬০ জন দুর্বৃত্ত ভাংচুর করার চেষ্টা করে। এ সময় তারা পূজামণ্ডপের সামনের গেটে ইট পাটকেল নিক্ষেপ করে মন্দিরের গেট ভাংচুর করে। এ ঘটনায় পূজামণ্ডপে কর্তব্যরত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে।

 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বেগমগঞ্জের পূজা মন্ডপে ইট পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here