নজর২৪ ডেস্ক- ক্ষুধার জ্বালা সইতে না পেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধ আ ত্ম হ ত্যা করেছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইদ্রিস আলী একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারি সব ধরণের সুবিধা থেকে বঞ্চিত ছিল। দিনমজুর এক সন্তান থাকলেও সেও রয়েছে ঢাকায়। ছেলের বৌ তাকে দু-বেলা দু-মুঠো ভাত দিতেও কার্পণ্য করত। এভাবেই অনাহারে-অর্ধাহারে অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর দিন কাটত। একপর্যায়ে সোমবার (১১ অক্টোবর) দিনভর অনাহারে থেকে গভীর রাতে ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা করে।
পরে মঙ্গলবার সকালে এলাকাবাসী তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। এরপর খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ইদ্রিস আলী নামে ওই বৃদ্ধ খাবার কষ্টে থাকতেন সবসময়ই। বেটার বৌ তাকে দেখতে পারতেন না। একবেলা খাবার খেতে দিলেও করতেন বকাঝকা। এমন কষ্ট থেকে থেকে আ ত্ম হ ত্যার পথ বেছে নিয়েছেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ইদ্রিস আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
