মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ৪৭টি পূজামণ্ডপে ১৩শত শাড়ি কাপড় বিতরণ করলেন মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
(১১ অক্টোবর) শনিবার দুপুরে, গোপালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে, শ্রী শ্রী আনন্দময়ী মন্দিরে পূজারী দের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়।
গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমেরেন্দ্র নাত সরকার বিমল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, শ্রী শ্রী আনন্দ দেব মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন।
সুভাষ চন্দ্র কুন্ডু, বাবু হরিপদ দে মঙ্গল, বাবু অমূল্য চন্দ্র বৈদ্য, বাবু পীযূষ সাহা, বাবু সুজন বন্ধু কুন্ডু, বাবু, মোহাম্মদ মনিরুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ও অন্যান্য পূজারীবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।
