Home রাজধানী যুবলীগ নেতা শহীদুল হক রাসেলের ৪৩তম জন্মদিন উদযাপন

যুবলীগ নেতা শহীদুল হক রাসেলের ৪৩তম জন্মদিন উদযাপন

0
178

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো: শহীদুল হক চৌধুরী রাসেলের ৪৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

 

শুক্রবার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব অফ চট্টগ্রাম সিটি কলেজ ঢাকা। এসময় মো: শহীদুল হক চৌধুরী রাসেলের উপস্থিতিতে কেক কাটা হয়।

 

এর আগে জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি কলেজের সাবেক শিক্ষার্থী বন্ধুবান্ধব, ছোট বড় ভাই-বোনেরা তাকে পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় ক্লাবের পক্ষ থেকে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া চান এই রাজনীতিবিদ।

 

জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক ফরহাদ উদ্দিন শিমুল, শিল্পপতি আজিমুল হাই, জহুরুল ইসলাম চৌধুরী জহির, শিল্পপতি দানবীর মেহেদী হাসান বিপ্লব, লেখক এবং কলামিস্ট ডা: নিজাম উদ্দিন জামি, আব্দুল্লাহ ফয়সাল মিনার, কাজী কামাল অভি, মুফতি মোঃ রাকিবুল হাসান বিপ্লব এবং আবু ছৈয়দ রেহানসহ ক্লাবের সকল কর্মকর্তা।

 

 

শহীদুল হক চৌধুরী ১৯৭৮ সালে চট্রগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন। সিটি কলেজ ছাত্রলীগের সাবেক এ নেতা  যুবলীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তবে যুবলীগের নতুন কমিটিতে জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত রাসেলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here