Home দেশের খবর স্বামীর সাথে প্রাইভেটের টাকা নিয়ে ঝগড়া, গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামীর সাথে প্রাইভেটের টাকা নিয়ে ঝগড়া, গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
103

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীতে আসমা বেগম নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়রা জানায়, নগরীর মুলাটোল হকের গলিতে এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো চা বিক্রেতা মিলন মিয়া ও আসমা বেগম। প্রাইভেটের টাকা নিয়ে বৃহস্পতিবার মিলন ও আসমার মাঝে কাটাকাটি হয়। সকালে মিলন আসমার পরিবারকে ফোন করে আসমা ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মিলন ও আসমা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মিলনের সাথে এক নারীর পরকীয়া প্রেমের জেরে আসমাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসাইন আলী বলেন, আমরা সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। ময়না তদন্তে বেরিয়ে আসলে প্রকৃত ঘটনা। এছাড়া পলাতক মিলন মিয়াকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here