মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে ঐ উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পঃ বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনোয়ারুল কবির ওয়াসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবির সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি সাইয়াকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর নবী খন্দকার কাজল, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রোকন, যুবদল নেতা ইউনুস আলী লাভলু, জাহাঙ্গীর আলম সাহান প্রমুখ।
উক্ত মতবিনিময় সভা ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। এসময় ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
