নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা হাউজে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

 

স্থানীয়রা জানান, সে আচারগাঁও ইউনিয়নের গারুয়া আনসারিয়া নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে কোরআনের হেফজ সম্পন্ন করেছে।

 

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসায় বিদ্যুৎ চালিত মোটরের পানির হাউজে অন্যান্য ছাত্রদের সঙ্গে গোসল করতে যায়। সে সময় মাদরাসার বিদ্যুৎ সংযোগের আরথিং এর তারের সঙ্গে সংস্পর্শে গুরুতর আহত হয়।

 

পরে তাৎক্ষণিক শিক্ষক ও ছাত্ররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *