দুর্গা সেজে ছবি পোস্ট: শ্রাবন্তীকে ধুয়ে দিলেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক- সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রল হন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আসলে নায়িকার ব্যক্তিগত জীবন ঘিরে এতো বিতর্ক রয়েছে, যে ট্রোলাররা সুযোগ পেলেই রে রে করে তেড়ে আসেন।

 

গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেন, তা অভিনেত্রীর কাছে কিছুই নয়। তাই নানা কটাক্ষ সহ্য করেও, শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। নেটিজেনদের বিরুদ্ধে তার রাগ বা ক্ষোভের কথা এখনও স্পষ্ট করে জানাননি।

 

মহালয়ার ভোরে মহামায়ার সাজে ধরা দেন এই অভিনেত্রী। লাল পাড় সাদা শাড়ি আটপৌড়ে করা পরা, সিঁথি ভর্তি লাল সিঁদুর, হাতে শাঁখা-পলা, গা ভর্তি সোনার গহনায় দেবী রূপে ধরা দিলেন এই টলি নায়িকা। হাতে ত্রিশূল ধরতেও ভোলেননি শ্রাবন্তী। কখনও আবার শ্রাবন্তীর হাতে দেখা মিলেছে মঙ্গল-শঙ্খ, পদ্ম।

 

মহালয়া স্পেশ্যাল এই ফটোশ্যুটে শ্রাবন্তীর রূপের ছটা সত্যিই নজরকাড়া। অথচ নায়িকার সৌন্দর্য আর সৃষ্টিশীলতাকে ছাপিয়ে গেল তাঁর বিয়ে বিতর্ক। গত বছর দুর্গা পুজোর ঠিক পরেই প্রকাশ্যে এসেছিল তিন নম্বর স্বামী রোশন সিং-এর সঙ্গেও আর এক ছাদের তলায় থাকছেন না শ্রাবন্তী। তারপর সময় যত এগিয়েছে, ততই দূরত্ব বেড়েছে জুটির। গত মাসেই রোশন সিংয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দাখিল করবার কথা জানিয়েছেন শ্রাবন্তী।

 

এদিন মহালয়া স্পেশ্যাল ফটোশ্যুটের ঝলক শেয়ার করে শ্রাবন্তী লেখেন- ‘পিতৃপক্ষের সমাপ্তি, দেবীপক্ষের শুভারম্ভ। দিকে দিকে ধ্বনিত হোক মায়ের আগমনীর আনন্দবার্তা!’। শ্রাবন্তীর প্রশংসকরা অবশ্য নায়িকার এই রূপের গুনগান করতে ভোলেননি। কেউ লিখেছেন- ‘খুব সুন্দর লাগছে’, কারুর মত ‘আবার ক্রাশ খেলাম’।

 

কিন্তু প্রশংসকদের পাশাপাশি নিন্দুকদের সংখ্যাও কম নয়। একজন নেটিজেন সরাসরি শ্রাবন্তীকে আক্রমণ করে লেখেন- ‘আপনি দুর্গা নন,দ্রৌপদী’। কেউ লিখেছেন- ‘আপনার দুর্গা সাজা উচিত হয়নি’। কেউ এক ধাপ এগিয়ে আক্রমণ শানিয়েছেন ‘আগে নিজের চরিত্রটা বদলান, তারপর দেবী সাজবেন’।

 

রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগে থেকেই টলিপাড়ায় জোর গুঞ্জন আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার সম্পর্কের গুজব মাস কয়েক ধরেই সংবাদ শিরোনামে, যদিও এই নিয়ে মুখ খোলেননি দুই পক্ষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *