Home আন্তর্জাতিক পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

0
97

আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ওই ভূমিকম্পে আরও কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তরা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষজন রাস্তায় নেমে আসছে।

 

প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল। একজন সরকারি কর্মকর্তা বলেন, কাঠামো ভেঙে পড়ায় মানুষ মারা গেছেন।

 

স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুত্বর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here