Home বিনোদন ইনফিনিক্সের বিজ্ঞাপনে তানজিন তিশা, স্টাইল ডিজাইনে জাবিন ইকবাল

ইনফিনিক্সের বিজ্ঞাপনে তানজিন তিশা, স্টাইল ডিজাইনে জাবিন ইকবাল

0
101

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। সাবলীল অভিনয়ের মাধ্যমে লাখো দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন তিশা। গত জুন মাসে তিশার সঙ্গে চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বাংলাদেশে নিজেদের তৈরি স্মার্টফোনের মান এবং পণ্য সম্পর্কে গ্রাহকদের জানাতে সম্প্রতি বিভিন্ন লক্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে ইনফিনিক্স। এরই অংশ হিসেবে ইনফিনিক্স মোবাইলের প্রচারণায় যুক্ত হলেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। এখন থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে অংশ নিতে দেখা যাবে তানজিন তিশাকে।

 

ইতিমধ্যে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড, রিসোর্ট, সমুদ্র পারসহ বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। পোশাক এবং স্টাইল ডিজাইনার হিসেবে ছিলেন তানজিন তিশার বেষ্ট ফ্রেন্ড জাবিন ইকবাল।

 

পোশাক এবং স্টাইল ডিজাইনার জাবিন ইকবাল বলেন, সম্প্রতি ইনফিনিক্স হট 11s একটি ফোনের বিজ্ঞাপনের পোশাক এবং স্টাইল ডিজাইনার হিসেবে শুটিং শেষ করলাম। মোবাইলের কালারের সাথে মিলিয়ে পোশাক ডিজাইন এবং স্টাইলিং করতে হয়েছে। তিশাসহ আরো চার জনের পোশাক ডিজাইন এবং স্টাইলিং এর কাজ করেছি। তিশার সাথে কাজ করতে বরাবর ভালই লাগে। শুটিং করতে কষ্ট হয়েছে কারণ বৃষ্টি ছিল ভালই। তবে কাজটি হয়েছে অসাধারণ। তাই কষ্ট হলেও কাজটি করে সেটিফাইট সবাই।

 

তানজিন তিশা বলেন, ‘তরুণদের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী। উঠতি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দ্রুত বর্ধনশীল বাজারে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেট বান্ধব আধুনিক প্রযুক্তি সম্পন্ন ও উদ্ভাবনী পণ্য নিয়ে নিয়মিতই নিজেদের জানান দিচ্ছে ইনফিনিক্স। ধারাবাহিকভাবে পণ্যের প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন এবং গুণগত মান ধরে রেখে তরুণ প্রজন্মের পছন্দের হয়ে উঠা এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের।

 

ইনফিনিক্স হট 11s ফোনটির এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ।

 

বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে ইনফিনিক্সের সম্পর্ক আরও দৃঢ় করতে তানজিন তিশার সাথে এই চুক্তি সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here