রংপুরে শিশুকে ধ.র্ষ.ণের চেষ্টা, অভিযুক্তকে বিবস্ত্র করে গণপি.টু.নি

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধ.র্ষ.ণ চেষ্টার অ’ভিযোগে সাহিদার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গণপি.টু.নি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

রোববার সন্ধ্যায় নগরীর ১৯নং ওয়ার্ডের পশ্চিম নীলকণ্ঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সাহিদার রহমানকে আট’ক করেছে। সাহিদার ওই এলাকার মৃত নছর মুন্সির ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার এক মাছ ব্যবসায়ীর পাঁচ বছর বয়সী মেয়েকে পাশের একটি ফুলের নার্সারিতে ফুসলিয়ে ডেকে নিয়ে ধ.র্ষ.ণের চেষ্টা করেন সাহিদার। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারসহ সাহিদারকে বিবস্ত্র করে গণপি.টু.নি দেয়। পরে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের এসআই মজনু মিয়া জানান, সাহিদারকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *