জায়েদকে চেনেন না শ্রাবন্তী: যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক- হুট করেই দেশের সিনেপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ঢালিউডের নায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ‘জখম’ নামের সিনেমায় জায়েদের বিপরীতে অভিনয়ের কথা ছিল অপু বিশ্বাসের।

 

কিন্তু অপু সরে যাওয়ায় শ্রাবন্তী চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে। ‘জখম’ ছবিটির প্রযোজক সেলিম খান ও পরিচালক অপূর্ব রানাই মিডিয়ার কাছে এমন তথ্য প্রকাশ করেন। এদিকে আজ কিছু মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, শ্রাবন্তী নাকি জায়েদ খানকে চেনেনও না।

 

শ্রাবন্তীর ম্যানেজার সুমনের বরাত দিয়ে কিছু গণমাধ্যম জানিয়েছে, এখনও তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু চুক্তি সাক্ষর জাতীয় কিছু হয়নি। এই অভিনেত্রীর ম্যানেজার আরও বলেছেন, ‘চুক্তি না হলে মৌখিক কথার কোনো মূল্য নেই। এমনকী তিনি নায়ক জায়েদ খানকে চিনতেও পারছেন না।’ শ্রাবন্তীর ম্যানেজারের বরাত দিয়ে এমন সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন নায়ক জায়েদ খান।

 

গণমাধ্যমকে জায়েদ খান বলেন, শ্রাবন্তী বাংলাদেশে শুটিংয়ে এসেছিলেন, সেই সময়ে এফডিসিতে তার সিনেমা শুটিং চলছিল। তখন তিনি বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে এসেছিলেন। তখন শ্রাবন্তীর সঙ্গে দুই বাংলার সিনেমা নিয়ে দীর্ঘ সময় আমাদের আলাপ হয়েছে। শ্রাবন্তী শুধু একদিন আসেনি শিল্পী সমিতির অফিসে দুইদিন এসেছিলেন। সমিতির পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাকে। শ্রাবন্তীর ড্রাইভার কিভাবে চিনবে আমাকে। শ্রাবন্তীকে জিজ্ঞাসা করলেন উনি ভালো আরও ভালো বলতে পারবেন।

 

ড্রাইভারের বক্তব্য নিয়ে যারা সংবাদ প্রকাশ করছেন। তাঁরা মূলত আমাকে ছোট্ট করার জন্য এইগুলো করছে, আমি মনে করি উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এসব নিউজ করছে কয়েকটি গণমাধ্যম। আমি অনুরোধ করবো সবাই এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ যেনো না করেন। শ্রাবন্তী কলকাতায় যাওয়ার পরও আমার সঙ্গে দুইদিন ফোনে নানান বিষয় নিয়ে আলাপ হয়েছে।

 

এর আগে শাপলা মিডিয়ার মালিক সেলিম খান বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে ‘জখম’ সিনেমায় চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এই ছবির কাজ শুরু করবো আমরা।’

 

‘সোনার চর’ নামের গ্রামীণ পেক্ষাপটের একটি সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত জায়েদ খান। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা স্নিগ্ধা। আরও আছেন মৌসুমী ও ওমর সানী। সিনেমার বেশ কিছু দৃশ্য ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গ্রামীণ যুবকের লুকে প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *