ঝিনাইদহে পেঁপের নতুন জাত সম্প্রসারণে মাঠ দিবস

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যলয় থেকে উদ্ভাবিত বিইউ-১ জাতের পেঁপের জাত সম্প্রসারণসহ উদ্ভাবিত সকল সবজি চাষের উপর গবেষণা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাঠ দিবসের আয়োজন করে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস।

 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যলয়ের গবেষক প্রফেসর ড. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গিয়াস উদ্দীন মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, বশেমুরকৃবি’র কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর ড. সত্যরঞ্জন সাহা, জেনেটেক্সি এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর নাসরিন আক্তার আইভি, সুপ্রীম সীড’র ডিএমডি মাহতাব উদ্দিন। অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ে গবেষণাকৃত উন্নত জাতের ও অধিক ফলনশীল বিইউ-১ জাতের পেঁপের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

 

এসময় তারা জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণ ও কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে বিশ্ববিদ্যালয় এই জাতটি উদ্ভাবন করেছেন। জাতটি সম্প্রসারণের মাধ্যমে কৃষক তথা সরকারের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব বলেও জানান গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *