রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

নজর২৪, ঢাকা- ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ করা হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

শুক্রবার (০১ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

 

তিবি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি। চলমান পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত বৃহস্পতিবার রাতে ওই অভিযোগের সত্যতা পাওয়ার পর সাময়িকভাবে বরখাস্ত করে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে।

 

সেদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

 

তার ২৪ ঘণ্টা না কাটতেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্য জানানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *