পুলিশ কর্মকর্তা হত্যা: মাদক মামলায় ৩ দিনের রিমান্ডে ঘাতক পলাশ

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- মাদকসেবির ছুরির আঘাতে রংপুরে পুলিশের এএসআই হত্যার ঘটনায় মাদক মামলায় আসামী পলাশকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে পিবিআই মহানগর থানার হারাগাছ আমলী আদালতে আসামী পলাশকে হাজির করে মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পুলিশ জানিয়েছে, মহানগর পুলিশের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহতের ঘটনায় হত্যা ও মাদক আইনে আলাদা দুটি মামলা করে পুলিশ। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি মাদকসেবি পারভেজকে শনিবার শ্যোন এরেস্ট দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার শুনানীর দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। এদিন মাদক মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।

 

উল্লেখ্য, চলতে মাসের ২৬ সেপ্টেম্বর এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরির বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় পলাশ এএসআই পিয়ালকে ছুরি দিয়ে গুরুতর আহত করে।

 

শনিবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *