রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা ও সুখ দুঃখে পাশে থাকতে চান সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ইকবাল হোসেন।
তিনি একাধারে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য, গারাদহ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক উল্লাপাড়া সলপ ডিগ্রী কলেজের শিক্ষক ও একজন সফল ব্যবসায়ী।
১৯৮০ সালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামে তার জন্ম, তার পিতা মোঃ মনিরুজ্জামান মষিপুর সরিষাকোল ফাজিল মাদ্রাসার শিক্ষক ও মাতা ফিরোজা খাতুন একজন গৃহিনী। উচ্চ শিক্ষায় শিক্ষিত ইকবাল হোসেন বিএসসি অনার্স ও গণিতে এমএসসি করেছেন।
ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তিনি জড়িত, ১৯৯৯-২০০৪ পর্যন্ত ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ২০১২-২০১৮ পর্যন্ত সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি, গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মশিপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী পরিবারের সন্তান ইকবাল হোসেনের পিতা মোঃ মনিরুজ্জামান প্রফেসর ডঃ মযহারুল ইসলাম এর নৌকা প্রতীকের সকল নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহন করেছেন। গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের ২ বারের সভাপতি ছিলেন।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের সরিষাকোল বাজার শাখায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নে অনুপ্রণিত ও তার আদর্শ নিয়ে কৈশর থেকে এখন থেকে বেড়ে ওঠা। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করি ও সবসময় নিজের সাধ্যমত বিভিন্ন সময় সহযোগীতা নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।
তিনি আরো বলেন, মানবতার প্রতীক জননেত্রী শেখ হাসিনার একজন যোদ্ধা হিসেবে সবসময় রাজনীতিতে সক্রিয় থেকে দলীয় কর্মকান্ডে অংশগ্রহন করে থাকি।
তিনি জানান, ইতিমধ্যেই কোন জনপ্রতিনিধি না হয়েও কায়েমপুর ইউনিয়ন ও গাড়াদহ ইউনিয়নের হাজারো মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে সহযোগীতা করেছি। বিভিন্ন দ্বাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষ্যে অনুদান প্রাপ্তিতে ভুমিকা রেখেছি।
সেগুলো হলো- করোনাকালে সুরক্ষা সামগ্রী বিতরণ, আর্থিক অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সমগ্রী বিতরণ, শীতকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ বিতরণ। কায়েমপুর কাশিনাথপুর সড়কে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, সরুপপুর গ্রামে রাস্তা সংস্কার, দারিদ্র বিমোচনের লক্ষ্যে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, টিউবওয়েল বিতরণ, বিভিন্ন মসজিদে ফ্যান, আইপিএস ও পানির পাম্প বিতরণ।
চিথুলিয়া জামে মসজিদের উন্নয়নকল্পে জেলা পরিষদ থেকে ২ লক্ষ্য টাকা প্রাপ্তিতে সহযোগীতা ও সামবাড়িয়া জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রাপ্তিতে সহযোগীতা। বৃ-আঙ্গারু জামে মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নয়নে সহযোগীতা ও কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে উন্নয়নের লক্ষ্যে অনুদান প্রাপ্তিতে সহযোগীতা করেছে বলে জানান। মষিপুর কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়নে সহযোগীতা, এলাকার কিশোর ও যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে ২০০ পিচ জার্সি ও ১০০ পিচ ফুটবল বিতরণ করেছেন বলে জানান।
