এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে- নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে বিজনা নদীতে ও ইনাতগঞ্জ ইউনিয়নের পুরাতন বিবিয়ানা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়। দুটি জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
নবীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ কর্মসূচিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
