সড়ক দুঘটনায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরে নৈশকোচের ধাক্কায় একাব্বর আলী নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাজহাট গলাকাটা মোড়ে ঘটনাটি ঘটে।

 

নিহত একাব্বর আলী পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল ক্লিনিকে যাচ্ছিলেন। সেখানে তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

 

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) শাহ আলম জানান, রংপুর-কুড়িগ্রাম সড়কে এ ঘটনাটি ঘটে। শাহ আলী নামের একটি নৈশকোচ ওই বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

নৈশকোচটি ঘটনার পর দ্রুত সটকে পড়েন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। দুর্ঘটনায় সাইকেলটি দুমড়েমুচড়ে গেছে বলে জানান ওসি শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *