রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- সময়ের জনপ্রিয় ব্যস্ততম অভিনেতা-অভিনেত্রী তোসিফ মাহবুব-কেয়া পায়েল। সম্প্রতি শেষ করেছেন ‘স্বাক্ষর’ নামের একটি একক নাটকে। ‘স্বাক্ষর’ এর গল্প লিখেছেন রেবেকা সুলতানা কেয়া।
রাগিব রাইয়ান পিয়ালের প্রথম পরিচালিত একক নাটক ‘স্বাক্ষর’। পরিচালনার পাশাপাশি গল্পের রচনা এবং চিত্রনাট্য করেছেন রাগিব রাইয়ান পিয়াল নিজেই।
‘স্বাক্ষর’ নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, রাগিব রাইয়ান পিয়ালকে আমি অনেক দিন ধরে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে দেখছি। প্রতিটি কাজে তার মনোযোগ দেখে ভাল লাগতো। একদিন বলল “পারফেক্ট মনে করলে একটা গল্প দিব সম্ভব হলে কাজ করি একটা। আমি বলি স্ক্রিপ্ট দিও। তারপরে না হয় চিন্তা করা যাবে। স্ক্রিপ্ট দেয়ার পরে পছন্দ হয় আর আমরা ‘স্বাক্ষর’ শেষ করলাম। গল্পটা অন্যরকম যেখানে দর্শক আমাকে অন্যভাবে দেখবে।
‘স্বাক্ষর’ নিয়ে কেয়া পায়েল বলেন, এটি একটি ভিন্নধর্মী গল্প। তবে গল্পটা সমাজের, এই গল্পে তৌসফকে নতুন এক রূপে দেখা যাবে। এই গল্পটির মিল খুজে পাওয়া যাবে হাজারো স্বাক্ষরের জীবনের সাথে। আশা করি গল্পটি দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, রাগিব রাইয়ান পিয়াল ইতিপূর্বে নির্মাতা মেহেদী হাসান জনির চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিল।
‘স্বাক্ষর’ নাটকটি মাছরাঙ্গা চ্যানেলে প্রচার হবে শীঘ্রই। এতে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ছাড়াও আরো ছিলেন সাবেরি আলম, বাশার বাপ্পি, এসহান অনন্য, রাকিব, হৃদয়সহ আরো অনেকে।
