Home আলোচিত কুমিল্লায় নেওয়া হলো হেফাজত নেতা মামুনুল হককে

কুমিল্লায় নেওয়া হলো হেফাজত নেতা মামুনুল হককে

0
68

নজর২৪, কুমিল্লা- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে কুমিল্লার আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নং আমলী আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়।

 

জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম বলেন, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।

 

জানা যায়, চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ এই মামলা করে।

 

এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানান কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ।

 

উল্লখ্য, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয় জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here