Home দেশের খবর বিষখালীতে ২৫ কেজির পাঙাশ! শহরজুড়ে মাইকিং করে বিক্রি

বিষখালীতে ২৫ কেজির পাঙাশ! শহরজুড়ে মাইকিং করে বিক্রি

0
105

নজর২৪, বরগুনা- বরগুনা সদর উপজেলায় বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। শনিবার সকালে বিষখালী নদীতে জেলে জয়নাল ফরাজীর জালে মাছটি ধরা পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি বিক্রির জন্য বরগুনা মাছের বাজারে নেওয়া হয়। সেখানে মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মৎস্য ব্যবসায়ী মিরাজ মুন্সি ২০ হাজার টাকায় জয়নাল ফরাজীর কাছ থেকে পাঙাশটি কিনে নেন। পরে তিনি মাছটি কেটে ভাগা দিয়ে বিক্রি করেন। প্রতি ভাগা মাছ দুই হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

মৎস্য ব্যবসায়ী দেলোয়ার প্যাদা বলেন, অনেক দিন পর বড় পাঙাশ মাছ বাজারে আসে। মাছটি বেশ বড় হওয়ায় মাছের ছবি তুলে চলে যান। এককভাবে কেউ মাছটি না কেনায় কেটে ভাগ করে বিক্রি করা হয়। ভাগা বিক্রির জন্য বরগুনা শহরে মাইকিংও করা হয়।

 

মাছ সরবরাহকারী ও কমিশন এজেন্ট আলহাজ ইদ্রিস ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, ‘বহু বছর পর এত বড় পাঙাশ দেখেছি আমরা। নদীতে এত বড় পাঙাশ পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। এর আগেও বড় সাইজের পাঙাশ এসেছে বাজারে, তা সর্বোচ্চ ১০-১৫ কেজির; ২৫ কেজির পাঙাশ এই প্রথম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here