‘শরীর আর আগের মতো ছিলো না’, বিচ্ছেদের কারণ ফাঁস করলেন রোশান

বিনোদন ডেস্ক- প্রায় ভেঙে গেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় সংসার। আদালতে রয়েছে তার ডিভোর্সের দায়ের করা মামলা। তার স্বামী রোশান যদিও থাকতে চাইছেন, তবে শ্রাবন্তী কোনভাবেই রোশানের সঙ্গে থাকতে রাজি নন।

 

ভালোবেসেই অবশ্য রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর পুত্রের সঙ্গেও সময় বেশ ভালোই কাটছিলো রোশানের। কিন্তু হঠাৎ কী এমন হলো, যার কারণে রোশানের সঙ্গে থাকতেই চাইছেন না শ্রাবন্তী?

 

এর নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে এক সাক্ষাৎকারে রোশান শিং বলেছেন, ‘যখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম করতাম, তখন শরীরের প্রচুর যত্ন নিতাম। সংসার শুরু করার পর আমি মোটা হয়ে গিয়েছিলাম। আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। যে রোশনকে শ্রাবন্তী পছন্দ করেছিল, সেই রোশন আর আমি ছিলাম না। এটার জন্য ওর খারাপ লাগছিল হয়ত।’

 

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম, ও স্পেস চাইছে। আলাদা থাকতে চাইছে। আমি ভেবেছিলাম, কিছু দিন একটু আলাদা থাকি আমরা। কিন্তু সেই স্পেসে অন্য কেউ চলে আসবে, ভাবতে পারিনি।’

 

জানা যায়, শ্রাবন্তী এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করেন। তাদের বসবাস একই আবাসনে। প্রায়শই একান্তে সময় কাটান তারা। কিছু দিন আগে অভিরূপের জন্মদিনে নিজের বাসায় ডেকে কেক কাটেন শ্রাবন্তী। এমনকি একটি হীরের আংটিও উপহার দেন তাকে।

 

অভিরূপকে বিয়ে করলে এটা হবে শ্রাবন্তীর চতুর্থ বিয়ে। তবে রোশানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ না করে তো আর বিয়ের পিড়িতে বসতে পারছেন না তিনি। জানা গেছে, আলিপুর আদালতে করা শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হবে ১০ ডিসেম্বর।

 

গেল বছর পূজার সময় থেকেই আলাদা বসবাস করছেন রোশন-শ্রাবন্তী দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *