রংপুরে আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের হারাগাছে মাদকসেবী আসামি ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে গুরুতর আহত হন এএসআই পিয়ারুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

 

মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

এসময় তিনি জানান, শুক্রবার মাঝরাতে গোপন গোপন সংবাদে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেলের সার্জারী বিভাগে ভর্তি করা হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় মারা যায়।

 

অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে। হত্যা ও মাদক মামলায় আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *