কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাসকলাই প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহষ্পতিবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহাইমেন আক্তার ও সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস প্রমুখ।

 

অনুষ্ঠানের কলীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১২৫ জন চাষীকে পাঁচ কেজি মাসকলাই বীজ, ১০ ডিএমপি সার ও পাঁচ কেজি এমপিও সার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *