এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল দগ্ধ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীতে হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছে।

 

আগুনে পুড়ে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলেন, রাকেশ ও বেসান্ত। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

 

তিনি বলেন, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *