Home বিনোদন তিনি বাংলাদেশের মি. বিন! চমক দিবেন ২৪ সেপ্টেম্বর

তিনি বাংলাদেশের মি. বিন! চমক দিবেন ২৪ সেপ্টেম্বর

0
129

বিনোদন ডেস্ক- হলিউডের কিংবদন্তি অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের (৬৫) বর্ণাঢ্য অভিনয় জীবন। অভিনয় না ছাড়লেও ক’বছর আগে বিশ্বখ্যাত ‘মি. বিন’ সিরিজ থেকে বিদায় নিয়েছেন। তিনি বিদায় নিলেও তার অভিনয় আজও মুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে।

 

তারই প্রতিধ্বনি মিলবে ‘বাংলাদেশের মি. বিন’ রাশেদ শিকদারের মাধ্যমে। যিনি পর্দায় হাজির হবে ‘মি. বিন’ সিরিজে রোয়ান অ্যাটকিনসনের গেটআপে। দেখাবেন মনমুগ্ধকর জাদু! যাকে দেখে অনেকে বিভ্রমেও পড়তে পারেন এই ভেবে, মি. বিন বাংলাতেও কথা বলতে পারেন!

 

বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’-এ থাকছে সেই চমক। যা প্রচার হবে ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন এইচ এম বরকতুল্লাহ।

 

বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি, অশ্লীলতা ও অনাচার ক্রমশ গিলে খাচ্ছে মানবিক মূল্যবোধ; এ থেকে উত্তরণের উপায় খুঁজবে ‘অন্যরকম’। জানান এর পরিচালক। সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা আবদুল আজিজ, জিল্লুর, সফিক খান দিলু, হান্নান শেলী, আশরাফ কবির প্রমুখ।

 

আর বিশেষ চমক হিসেবে জাদু দেখাবেন মি. বিন-খ্যাত বাংলাদেশের রাশেদ শিকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here