আগামীকাল সংবাদ সম্মেলনে কথা বলবেন পরীমণি

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমণি সংবাদ সম্মেলনে কথা বলবেন। আগামীকাল শুক্রবার (২৪ সেপ্টম্বর) এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রীতিলতা’ সিনেমার টিম। এতে উপস্থিত থাকবেন হালের ক্রেজ পরীমণি।

 

মাদক মামলায় ২৭ দিন কারাবাসের পর মুক্ত হয়ে এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন পরীমনি।

 

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। মূলত সিনেমাটির বিষয় নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো বাকি রয়েছে বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।

 

পরীমণি শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ‘গুনিন’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার সামনে ফিরবেন তিনি। গত সপ্তাহে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে।

 

জানা গেছে, দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। এতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্পে নির্মিত হবে ‘গুনিন’।

 

এদিকে পরীমনি শেষ করেছেন ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার ডাবিং। মূলত এ সিনেমার মাধ্যমেই কাজে ফিরেছিলেন তিনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডাবিং শেষ করেছেন পরীমনি।

 

আরও পড়ুন-

অবশেষে নতুন ফ্ল্যাটে উঠলেন পরীমণি

 

বিনোদন ডেস্ক- পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে ১ সেপ্টেম্বর জামিন পান। এসেই বাসা ছাড়ার নোটিশ পান। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে।

 

তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে এই আলোচিত অভিনেত্রীর কিছু ছবি দেখে।

 

নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। দেখলে মনেই হবে না তার জীবনে ঝড় বয়ে গেছে। মনে হবে প্রাণবন্ত এক পরী উড়ছে! এদিন লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতা পরেছেন পরীমনি। মাথার চুল দুভাগ করে ঝুটি করা। ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে।

 

 

ছবিগুলো তিনি পোস্ট করেছেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে। ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন: ‘love the life you live. live the life you love.’ যার বাংলা অর্থ: যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেভাবে বাঁচো।’

 

পরীমনি সম্প্রতি ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিং করেছেন। এর মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। এছাড়া কয়েকদিন আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধন হন। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *