Home আলোচিত জামিন পেলেন মডেল মৌ

জামিন পেলেন মডেল মৌ

0
271

নজর২৪, ঢাকা- মাদক মামলায় কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকের মামলা হয়।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

এদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

 

১ আগস্ট মৌ আক্তারের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ই-য়া-বাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

 

এরপর গত ১৩ আগস্ট মৌর তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here