Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান এএসপি দীপংকরের

মির্জাপুরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান এএসপি দীপংকরের

0
97

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা উদযাপন করার আহ্বান জানিয়েছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ।

 

শনিবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে থানার হলরুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

 

হিন্দু কল্যাণ ট্রাস্ট মির্জাপুর শাখার সদস্য স্বপন কুমার মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য করেন, থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল প্রমুখ।

এসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ পূজারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here