Home দেশের খবর শেরপুরে ৫ টাকার জন্য কিশোরীর আত্মহত্যা!

শেরপুরে ৫ টাকার জন্য কিশোরীর আত্মহত্যা!

0
131

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ীর রাজনগর খানারপাড় গ্রামে মায়ের কাছে ৫ টাকা চেয়ে না পেয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া (১৩) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

 

রাজিয়া নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের খানারপাড় গ্রামের মো. আব্বাছ আলীর কন্যা। সে ঝিনাইগাতির মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে শিশু রাজিয়া মায়ের কাছে ৫ টাকা চাইলে মা তা দিতে অস্বীকৃতি জানায়। এতে সে অভিমান করে তাদের খালি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। রাজিয়ার পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন।

 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল শিশু রাজিয়ার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রির্পোট করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে রাজিয়ার পরিবার। থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here