Home দেশের খবর রাজারহাটে ইজিই প্রকল্পের স্টেক হোল্ডার মিটিং অনুষ্ঠিত

রাজারহাটে ইজিই প্রকল্পের স্টেক হোল্ডার মিটিং অনুষ্ঠিত

0
111

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে ফ্রেন্ডশীপ গার্লস থ্রু এডুকেশন প্রকল্পের আওতায় অংশীদারদের (স্টেক হোল্ডার) নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রাথমিক স্তরের মেয়ে শিশু শিক্ষার্থীদের ই-কনটেন্ট ব্যবহার করে বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা বৃদ্ধি, মেয়ে শিশুদের শিক্ষা সম্পর্কে অভিভাবকদের ধারনা পরিবর্তন ও প্রকল্পের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে সকলকে অবহিত করণ এবং সরকার কর্তৃক এই পদ্ধতি বাস্তবায়নের উদ্দেশ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রজেক্টের টেশনিক্যাল অফিসার আবু নোমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

 

রাজারহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সুরুজ মোল্লা, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here