Home আলোচিত আদালতের হাজতখানায় ইভ্যালির রাসেল দম্পতি

আদালতের হাজতখানায় ইভ্যালির রাসেল দম্পতি

0
82

নজর২৪, ঢাকা- গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

 

গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বর্তমানে তাদের আদালতের হাজত খানায় রাখা হয়েছে।

 

আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হলো।

 

গত বুধবার রাতে অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন রূপগঞ্জ উপজেলার একজন গ্রাহক। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে র‌্যাব তাদের দুজনকে গ্রেপ্তার করে।

 

শুক্রবার মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। সোমবার ওই রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে। রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

 

গুলশান থানা জানিয়েছে, গুলশান থানার দায়ের করা মামলায় রাসেল-শামীমা দম্পতিকে আপাতত আর রিমান্ড চাওয়ার পরিকল্পনা নেই।

 

এদিকে শুক্রবার ইভ্যালির কাছে পণ্য সরবরাহকারী কামরুল ইসলাম চকদার ধানমন্ডি থানায় মামলাটি করেন। এজাহারে তিনি ৩৫ লাখ ৮৫ হাজার ৫৪২ টাকা আত্মসাতের অভিযোগ করেন। ওই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

 

আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে, সে মামলায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে রাখা হয়েছে। সে বিষয়ে আজ শুনানি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here