‘ইভা রহমান নয়, এখন থেকে আমি ইভা আরমান’

বিনোদন ডেস্ক- আমাকে আর ইভা রহমান বলবেন না। এখন থেকে বলবেন ইভা আরমান। আর আগের সংসারের বিচ্ছেদ নিয়ে কিছু বলতে চাই না। নতুনভাবে সংসার শুরুর সময় কোনো বাজে স্মৃতি মনে আনতে চাই না। নিজের বিয়ে প্রসঙ্গে বললেন গায়িকা ইভা আরমান।

 

ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি।

 

জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি প্রথমে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। পর ইভা রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। এবং একজন ব্যবসায়ী।

 

গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইভা রহমান।

 

তিনি জনান, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’

 

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি পান ইভা। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *