প্রকাশ্যে এলো গর্ভবতী শখের বর্তমান চেহারা

বিনোদন ডেস্ক- দেশের টিভি নাটকে এক সময় জনপ্রিয় মুখ ছিলেন। নানা রকম বিজ্ঞাপনেও রোজ দেখা মিলতো তার। দেশের প্রায় সব বড় শহরগুলো ছেয়ে গিয়েছিলো তার হাসিমাখা ছবির বিলবোর্ডে। সেই আনিকা কবির শখ এখন শোবিজে অনিয়মিত।

 

গেল বছর জানা যায় তিনি বিয়ে করেছেন। আর কয়েক দিন আগে অভিনেত্রী শখ নিশ্চিত করেন যে, তিনি মা হতে চলেছেন। সে খবরে তার ভক্ত-শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন।

 

কিন্তু বর্তমানে শখের অবস্থা কেমন, অন্তঃসত্ত্বা হওয়ার পর তার চেহারা-গড়নে কেমন পরিবর্তন এসেছে, সেটা জানা যায়নি এতদিন। অবশেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে তার কিছু ছবি প্রকাশ হয়েছে। যেখানে অন্তঃসত্ত্বা শখকে দেখা গেছে।

 

সম্প্রতি শখের বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাকে নানাভাবে ক্যামেরাবন্দি করেছেন একজন নারী। তিনিই ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো। কিন্তু ছবিতে শখকে যে রূপে দেখা গেছে, তাতে চিনতে পারছেন না অনেকেই।

 

অন্তঃসত্ত্বা হওয়ার পর নারীদের শরীরে স্থূলতা বাড়ে, সেটা স্বাভাবিক। কিন্তু শখের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। পোস্টদাতা নিশ্চিত না করলে বোঝার উপায়ও ছিল না। তবে শখের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা। মাতৃত্বের জন্য এমন পরিবর্তন গৌরবের বলেও মনে করছেন তারা।

 

কয়েক দিন মা হওয়ার খবর জানিয়ে শখ বলেছিলেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।’

 

শখের আগের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গিয়েছিল। যার কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় একেবারে অনিয়মিত হয়ে পড়েন। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এদিকেই মনোযোগ। তবে সম্প্রতি নতুন আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করেছেন এ অভিনেত্রী।

 

তার বর্তমান স্বামীর নাম আতিকুর রহমান জন। যিনি পেশায় একজন ব্যবসায়ী। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদে গ্রামে স্বামীর বাড়িতেই অবস্থান করছেন শখ। তবে রাজধানীর উত্তরায়ও তাদের বাসা রয়েছে।

 

এর আগে মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন। এরপর ২০২০ সালের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *