Home বিনোদন পরীমণিকে ছবি থেকে বাদ দিতে চাপ দেয়া হয়: রাশিদ পলাশ

পরীমণিকে ছবি থেকে বাদ দিতে চাপ দেয়া হয়: রাশিদ পলাশ

0
274

নজর২৪ ডেস্ক- সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির গ্রেপ্তারের পর থেকেই সাইবার বু’লিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন ‘প্রীতিলতা’ ছবির পরিচালক রাশিদ পলাশ।

 

গণমাধ্যমের সঙ্গে আলাপে পরিচালক বলেন, আগস্ট মাসে ছবিটির শুটিংয়ের প্রস্তুতি নিয়েছিলাম আমরা। পরীর ওই গ্রেপ্তারের ঘটনার পর থেকে আমি ও প্রীতিলতা টিমের সংশ্লিষ্টরা সাইবার বু’লিংয়ের শিকার হই। শুধু তাই না, পারিবারিকভাবেও আমরা অনেক হেয় হয়েছি। পরীকে নিয়ে ছবিটি না করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে।

 

রাশিদ পলাশ আরও বলেন, আপনি জানেন, ছবিটি শুরুর আগে আমরা অনেকের লুক টেস্ট নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা পরীকে দিয়ে ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নিই। শুরুতে অনেকেই বলাবলি করেছে ও (পরীমণি) বাণিজ্যিক ছবির নায়িকা। তাকে দিয়ে এমন চরিত্র রুপাদান সম্ভব হবে না। তবে শেষ অবধি পরী সেটি করতে পেরেছে সেই-ই আমাদের প্রীতিলতা।

 

নায়িকার গ্রেপ্তারের ঘটনার পর কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? জবাবে এই পরিচালক বলেন, এখানে একটা কথা বলতে চাই, একজন নায়িকাকে সাধারণ মেয়ের সঙ্গে তুলনা করলে চলবে না। তার ব্যক্তিজীবনে নানা বিষয়ই থাকতে পারে। আমরা তাকে চরিত্রটির জন্য চূড়ান্ত করেছি। আমি বিশ্বাস করি পরী ছবিতে প্রীতিলতা হিসেবে নিজেকে মেলে ধরতে পারবে।

 

এদিকে গত ১২ সেপ্টেম্বর ছিল রাশিদ পলাশের জন্মদিন। শরীরে জ্বর নিয়ে ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে নির্মাতাকে শুভেচ্ছা জানাতে হাজির হন পরীমণি। জন্মদিনে নায়িকা কি উপহার দিলো জানতে চাইলে পলাশ বলেন, উপহারের বিষয়টি কাউকে জানাতে চাই না। এটা একান্ত নিজের মধ্যেই থাক।

 

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে প্রীতিলতা ছবির শুটিং শুরু করতে চান পরিচালক।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা.দক.দ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

 

১ সেপ্টেম্বর ২৭ দিনের জেল ও রিমান্ড-জীবন কাটিয়ে জামিনে মুক্ত হন পরীমণি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here