Home বিনোদন নতুন নায়িকা নিয়ে গাজীপুরে জায়েদ খান

নতুন নায়িকা নিয়ে গাজীপুরে জায়েদ খান

0
295

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘সোনার চর’। আর এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নবাগত নায়িকা স্নিগ্ধার সঙ্গে।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে গাজীপুরের হোতাপাড়ায় সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় আগেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জায়েদ।

 

তবে জায়েদ খানের বিপরীতেকে অভিনয় করছেন, সেটা নিয়ে ছিল সংশয় এতদিন। অবশেষে জানা গেলো সেই নায়িকার নাম।

 

জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে বেশ লম্বা বিরতির পর সিনেমার শুটিং করছি। এখানে অল্প কিছু সিনের দৃশ্য ধারণ হবে। এরপর সেখান থেকে আমরা পরবর্তী লোকেশনে যাব।’

 

সিনেমার গল্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধু হ’ত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। এতে আমি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও, মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম কাজ করছি। এছাড়া গ্রামের একজন সাধারণ জেলে থাকি আমি। একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করি।’

 

তিনি আরও জানান, রাজনীতি, পরিবার, প্রেম-ভালোবাসা- সবই থাকবে এ সিনেমায়। তিনি নিজেকে কিছুটা হলেও ভাঙার চেষ্টা করেছেন এই চরিত্রে।

 

এ সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। নির্মিত হচ্ছে এক্সেল ফিল্মসের ব্যানারে।

 

আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক জাহিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here