Home রাজধানী আবারও পরীমণির হাতে ‘রহস্যময়’ বার্তা

আবারও পরীমণির হাতে ‘রহস্যময়’ বার্তা

0
178

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণি গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বের হয়ে হাত উঁচিয়ে তিনি বিজয়োল্লাস করেন। ওই সময় তার হাতে মেহেদীতে লেখা একটি বার্তা নজর কাড়ে সবার। লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’।

 

পরবর্তীতে পরীমণি জানান, তার সঙ্গে যারা দুমুখো আচরণ করেছেন, যারা তার সুসময়ের ভাগ নিয়ে দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের উদ্দেশ্যেই ওই বার্তা দিয়েছেন তিনি।

 

এদিকে বুধবার (১৫ সেপ্টেম্বর) হাজিরা দেওয়ার জন্য আদালতে গিয়েছেন পরীমণি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন। আদালত চত্বরে আসার পরই তিনি ভক্তদের হাত উঁচিয়ে অভিবাদন জানান।

 

এবারও দেখা গেল তার হাতে মেহেদী রঙে লেখা একটি বার্তা। তবে এবার তিনি ভিন্ন ইঙ্গিত করেছেন। লেখা রয়েছে ‘… মি মোর’। মধ্যাঙ্গুল উঁচিয়ে বিশেষ এই বার্তা পরী কার উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা যায়, নিন্দুকদের জন্যই তার এমন বার্তা।

 

এর আগে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে বুধবার বেলা পৌনে ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে পরীমণি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান।

 

এদিন নিজের নিরাপত্তার কথা ভেবে পরীমণি নিজেই হাজতখানার গেট দিয়ে প্রবেশ করেন। এসময় পুলিশ ও তার কিছু আত্মীয় হাজতখানার ভেতরে প্রবেশ করেন। পরে হাজিরা শেষে দুপুর সোয়া ১২টার দিকে তিনি আদালত ত্যাগ করেন।

 

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

আজ এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here