Home আলোচিত সাবেক ছাত্রলীগ নেতাকেই বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি

সাবেক ছাত্রলীগ নেতাকেই বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি

0
141

বিনোদন ডেস্ক- চলতি বছরের জুন মাসে গুজব ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক সাবেক ছাত্রলীগ নেতার সাথে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। শোনা যায় গোপনে ব্যবসায়ী রাকিবকে বিয়েও করেছেন তিনি।

 

ওই সময় পুরো গাজীপুরে এ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।

 

তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মাহি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। নিজেই ঘোষণা দিয়ে জানালেন, সেই রাকিব সরকারকে বিয়ে করেছেন।

 

মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।

 

নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

 

আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

 

এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পর থেকেই তার বিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তা তিনি অস্বীকার করে আসছিলেন।

 

এরপর গত মে মাসে মাহি নিজেই ফেসবুকে অপুর সাথে তার বিবাহবিচ্ছেদের খবর জানান। বিচ্ছেদের পর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here